ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালের লকডাউনের তৃতীয় দিনে ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালের লকডাউনের তৃতীয় দিনে ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ণে তৃতীয় দিনে বরিশাল নগরীসহ জেলার ১০ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

    বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ‘সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউনের শুরু থেকেই জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশ সদস্যরা।

    তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে লকডাউনের তৃতীয় দিনে বরিশাল নগরীতে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনভর অভিযানে তারা ৫০টি মামলায় ৫০ জনের কাছ থেকে ৫৯ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।

    একই সময় জেলার ১০টি উপজেলায় মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫৮টি মামলায় মোট ৫৮ জনের কাছ থেকে ৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    করোনা মহামারীর মধ্যে সরকারের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দেয়ার অপরাধে দণ্ডবিধির-২৬৯ ধারায় পৃথক মোবাইল কোর্টে জরিমানা করা হয় বলে মিডিয়া সেলে জানানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ