ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: পাঁচ ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

    নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: পাঁচ ফার্মেসিতে লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ প্রদর্শন এবং বিক্রির অপরাধে পাঁচটি ফার্মেসিতে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। তাদের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ওই পাঁচটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে।

    সোমবার দুপুরে নগরীর বান্দ রোডস্থ বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে বরিশাল জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমান আদালত আকস্মিকভাবে এই অভিযান পরিচালনা করেন।
    তিনটি অভিযানের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী এবং মহিউদ্দিন আল হেলাল। তাদের সহযোগিতা করেন ওষুধ প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বিজিবি সদস্যরা।

    অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানিয়েছেন, ‘মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে বরগুনা মেডিকেল হল থেকে ২০ হাজার, পলি মেডিকেল হল থেকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হল থেকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং রূপালী মেডিকেল স্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ