ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • উজিরপুরে অসহায় মায়ের প্রতি সহানুভূতির হাত বাড়ালেন এসিল্যান্ড

    উজিরপুরে অসহায় মায়ের প্রতি সহানুভূতির হাত বাড়ালেন এসিল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে এক অসহায় মায়ের প্রতি সহানুভূতির হাত বাড়ালেন এসিল্যান্ড। ২৬ জুলাই সোমবার বিকাল ৬ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিয়ে হাজির হন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী। 

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন। 


    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়ত উদ্দিন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। 

    উল্লেখ্য, ২৪ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী মোবাইল কোর্টে ইচলাদীতে অভিযান চালান। এ সময় এক যুবককে মাস্ক না পরার কারণে মোবাইল কোর্টে জরিমানা করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় ওই যুবক তার মায়ের জন্য ঔষধ কিনতে এসেছে বলে জানান।

    মাস্ক কেনােতা দূরের কথা, ঔষধ কেনার সব টাকাও তার কাছে ছিল না। বিষয়টি শুনে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিক তাকে আর্থিক সহায়তা  প্রদান কেরন ও মাস্ক পরিয়ে দেন। 

    এ সময় শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন উপস্থিত থাকায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ওই যুবকের নাম ঠিকানা সংগ্রহ করে রাখতে বলেন। ইউপি চেয়ারম্যান ওই যুবকের বাড়ির খোঁজ খবর নিয়ে জানতে পারেন পরিবারটি হতদরিদ্র। তার মা অত্যন্ত রোগাক্রান্ত। এ কারণে ২৬ জুলাই এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে পৃথক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিয়ে হাজির হন মডেল থানার ওসি আলী আর্শাদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। এ সময় জয়দেব চক্রবর্তী ওই পরিবারটিকে আর্থিক সহায়তা এবং ওই মায়ের চিকিৎসা সেবার সকল সহযোগিতা প্রদানের আস্বাস প্রদান করেন।          
               


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ