ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আটকে গেল সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

    আটকে গেল সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় লকডাউনের কারণে আটকে গেল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ।

    সোমবার বাদীপক্ষের সাক্ষী গ্রহণ করবেন না আদালত।

    চলমান লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় পূর্ব নির্ধারিত সময়ে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী।

    তিনি জানান, গেল ২৭ জুনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সিনহা হত্যা মামলার চার্জগঠন করেন। এ সময় বিজ্ঞ বিচারক ২৬-২৭ ও ২৮ জুলাই এ মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।


     
    কিন্তু সোমবার প্রথম দিনের মতো আদালত বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণের নির্দেশনা দিলেও লকডাউনের কারণে তা আর হচ্ছে না।


     
    তিনি জানান, ২৬ জুলাই ভার্চুয়ালি যদি আদালত বসে, তবে সাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ সম্পর্কে জানা যাবে।

    মামলার বাদী মেজর সিনহার বোন শারমীন ফেরদৌস বলেন, সাক্ষীরা প্রস্তুত থাকলেও করোনার কারণে পূর্ব নির্ধারিত সময় সাক্ষ্যগ্রহণ হচ্ছে না। আদালতের কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণে ব্যাঘাত ঘটতে পারে। তবে আশা করছি দ্রুত আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে।

    উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

    এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ