ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও সাংবাদিক আমির খসরু আর নেই
  • লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

    লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবাননের ধনকুবের ব্যবসায়ী নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

    জাতীয় সংসদের ১১৮ সদস্যের মধ্যে ৭৩ সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন নাজিব মিকাতি। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। এর এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত নয় মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল।

    নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন। এর একদিন আগে তিনি লেবাননের সাবেক তিনজন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওরা এবং তাম্মাম সালামের সমর্থন লাভ করেন মিকাতি।

    মিকাতি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরির সমর্থনও পেয়েছেন। এছাড়া প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও তিনি পেয়েছেন। নতুন প্রধানমন্ত্রীকে দেশের অর্থনৈতিক সংকট এবং ওষুধ ও জ্বালানির মতো মৌলিক পণ্য সঙ্কটের মোকাবিলা করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ