ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন 

    ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো ফের বন্ধ রাখতে যাচ্ছে সরকার। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা স্টেশনগুলো বন্ধ থাকবে।

    প্রতিদিন বিদ্যুতের পিক আওয়ারে (চাহিদা বেশি থাকার সময়) ছয় ঘণ্টার জন্য এগুলো বন্ধ থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরই সিএনজি স্টেশন মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।


    গ্যাস সংকটের কারণে দেশে বিভিন্ন সময়ে সিএনজি স্টেশন রেশনিং (দিনের কিছু সময় খোলা, কিছু সময় বন্ধ) করে পরিচালিত হয়। সর্বশেষ ২০১৯ সালের ঈদুল আজহার সময় রেশনিং উঠিয়ে নেওয়া হয়েছিল। প্রায় দুই বছর পর ফের তা চালু করা হচ্ছে।


    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যুতের পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি উন্নত করতেই এ পরিকল্পনা। পাশাপাশি অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ