ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ববি শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট 

    ববি শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্ট হিসেবে অন্তত দুইজন ব্যক্তিকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। 

    এছাড়া টিকা নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে যারা জানেনা এমন ব্যক্তিদের সার্বিক সহযোগিতা প্রদানের মতো নন-ক্রেডিট অ্যাসাইনমেন্ট দিয়েছেন বিভাগটির শিক্ষক শফিকুল ইসলাম সবুজ। সোমবার ক্লাস চলাকালে শিক্ষার্থীদের তিনি এমন অ্যাসাইনমেন্টের কথা জানান তিনি।

    শিক্ষক শফিকুল ইসলাম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্টাটাস দিয়ে জানান, শিক্ষার্থীদের কাজ হলো তাদের আশপাশের যারা টিকা সম্পর্কে জানে না এবং টিকার জন্য যোগ্য কিন্তু নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত নন এমন দুজনকে টিকা গ্রহণে সার্বিক সহযোগিতা করা। শিক্ষার্থীরা তাদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি নিবন্ধনে সহায়তাসহ টিকা গ্রহণের সার্বিক কাজে তদারকি করবে। যা শিক্ষার্থীদের নন-ক্রেডিট অ্যাসাইনমেন্ট হিসেবে গ্রহণ করা হবে।

    বিভাগটির ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হিরক বিশ্বাস বলেন, করোনাকালে নিজ বাড়িতে থেকেই অনলাইনে শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হচ্ছে। বাড়ির আশেপাশে অনেকেই আছেন যারা টিকার গুরুত্ব সম্পর্কে সবকিছু জানেন না। আমাদের কাজ হবে এমন মানুষদের টিকা সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে তাদের টিকার আওতায় নিয়ে আসা।

    ইংরেজি বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম সবুজ জানান, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে টিকা গ্রহণে আপাতত কোন বিকল্প নেই। তবে টিকার নিবন্ধন প্রক্রিয়া নতুন হওয়ায় যারা প্রযুক্তিগতভাবে একটু পেছানো তারা এ প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জটিলতায় পড়েন। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা অন্তত দুইজনকে টিকা কার্যক্রমে সহায়তা করে জনসচেনতনা সৃষ্টিতে কাজ করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ