ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

    চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে সেলিনা পারভীন শেলী নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান তিনি।

    পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন।  

    স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু বলেন, সেলিনা পারভীন ক্লাস টেনের অ্যাসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে ৯টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সঙ্গে সভায় বসার জন্য আসছিলেন। এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সব শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ