ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা
  • করোনায় চট্টগ্রামে রেকর্ড ১৮ জনের মৃত্যু

    করোনায় চট্টগ্রামে রেকর্ড ১৮ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা, হার ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১০ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। করোনায় সৃষ্ট শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন ১৮ জন।

    সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ও ৯ ল্যাবরেটরিতে গতকাল সোমবার চট্টগ্রামের ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১ হাজার ৩১০ জনের মধ্যে শহরের ৮৩৩ ও ১৪ উপজেলার ৪৭৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় সর্বোচ্চ ৬৭, বোয়ালখালীতে ৬৫, হাটহাজারীতে ৫৯, পটিয়ায় ৫৭, রাউজানে ৫৪, রাঙ্গুনিয়ায় ৪৪, ফটিকছড়িতে ৩০, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ২৩ জন করে, বাঁশখালীতে ২১, সাতাকানিয়ায় ১৮, মিরসরাইয়ে ১২, চন্দনাইশ ও লোহাগাড়ায় ২ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৭৭ হাজার ৫২১ জন। এর মধ্যে শহরের ৫৮ হাজার ৩২৩ ও গ্রামের ১৯ হাজার ১৯৮ জন।

    গতকাল করোনায় মৃতদের মধ্যে শহরের ৭ ও গ্রামের ১১ জন। মৃতের সংখ্যা বেড়ে এখন ৯১৫ জন হয়েছে। এতে শহরের ৫৫৪ ও গ্রামের ৩৬১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৭২ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫৪ হাজার ৬১৮ জনে উন্নীত হয়েছে।

    এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৬১৯ জন ও বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৬ হাজার ৯৯৯ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৩১২ জন। ছাড়পত্র নেন ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৭৩০ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ