ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত
  • কক্সবাজারে পাহাড় ধস, রোহিঙ্গাসহ নিহত ৬

    কক্সবাজারে পাহাড় ধস, রোহিঙ্গাসহ নিহত ৬
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজন ও পানিতে ডুবে একজন মারা গেছে। নিহতদের মধ্যে চারজন শিশু। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন।

    কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন এসব তথ্য জানিয়েছেন।

    নিহতরা হলেন-উখিয়ার বালুখালি ক্যাম্প-১০ এর দিল বাহার (২৬), আব্দুর রহমান (২), আয়েশা সিদ্দিকা(১), দিল বাহার (৪২) ও শফিউল আলম (৯)। নিহত একজনের পরিচয় এখনো জানা যায়নি। 

    আহতরা হলেন-নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)।

    মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত কয়েকশ বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ