ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ৪ সপ্তাহের লকডাউন

    অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ৪ সপ্তাহের লকডাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার শহর সিডনিতে আরও চার সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের বিধিনিষেধ আরও কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমস।

    ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ আগস্ট পর্যন্ত শহরের ৫০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সিডনিতে ১৭৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগেরদিন সোমবার ১৭২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। মাস্ক পরিধান বাধ্যতামূলক নয় এমন নিয়ম জারির পর যা সর্বোচ্চ। যার কারণে নতুন করে শহরজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার শংকা সৃষ্টি হয়েছে।

    এ প্রসঙ্গে প্রদেশ প্রধান গ্ল্যাইডস বেরেজিকলিয়ান বলেন, আমি দুখিত ও হতাশ। এই মুহুর্তে এসে আমাদের সংক্রমণের সংখ্যাটি কম থাকার কথা ছিলো। কিন্তু আসলে তা হয়নি। এটাই বাস্তবতা। এখন আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং আমরা তাই করছি।

    অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩৩ হাজার ২০০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৯২১ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ