ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • করোনা ইউনিটে দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু 

    করোনা ইউনিটে দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) এ তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

    এরপরই চট্টগ্রামে ১৭ জন, ফরিদপুরে ১৭, সিলেটে ১৭, রংপুরে ১৬ জন, খুলনায় ১২, ময়মনসিংহে ১২ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১০ জন, কুমিল্লায় ৮, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৫, ঝিনাইদহে ৫, সাতক্ষীরায় ৫ জন। কুষ্টিয়ার ৪, টাঙ্গাইলে ৩, কিশোরগঞ্জে ২, নেত্রকোনায় ২, বান্দরবানে ২।

    গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯২৫ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ