ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চালু হলো নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’

    চালু হলো নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চালু হলো নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা “ট্যাপ”। আজ বুধবার, ২৮ জুলাই দুপুরে ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে এ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড।

    সেবাটির আওতায় প্রাহকরা অর্থ জমা-লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।

    ‘ট্যাপ’ এর বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। টি-ক্যাশ (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) এর সকল গ্রাহক এখন ট্যাপ’র গ্রাহকে পরিণত হবেন এবং পূর্ববর্তী সকল সুযোগ সুবিধা অক্ষুন্ন রেখে আরো আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ