ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাজশাহী মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৫ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে এবং কুষ্টিয়ার দুজন করে রয়েছেন। এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৫ জন।

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৯০শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮৭ নমুনায় ৩৬ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ২৫ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ