ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • আফগান ভূমি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না: তালেবান প্রতিনিধিদল

    আফগান ভূমি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না: তালেবান প্রতিনিধিদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনে দুই দিনের সফরে নয় সদস্যের তালেবান প্রতিনিধিদল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেছে। দুই পক্ষের বৈঠকে আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া ও নিরাপত্তা বিষয়ে আলোচিত হয়েছে। বৈঠকটি নিয়ে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান মুখপাত্রের কাছ থেকে পৃথক বক্তব্য এসেছে।

    বৈঠকে তালেবান প্রতিনিধিদল চীনকে আশ্বস্ত করেছে, তারা চীনের বিরুদ্ধে কাউকেই আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। তালেবান মুখপাত্রের টুইটের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    আর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, তালেবান প্রতিনিধিদের বেইজিং বলেছে, তারা আশা করছে, সশস্ত্র গোষ্ঠীটি আফগান যুদ্ধের পরিসমাপ্তি টেনে দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আশা করেন, তালেবান ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্টকে দমন করবে। এই গোষ্ঠীকে চীন তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি মনে করে। এই গোষ্ঠী তাদের জিনজিয়াং অঞ্চলে সন্ত্রাসী তৎপরতায় জড়িত বলে অভিযোগ বেইজিংয়ের।

    তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম এক টুইটে বলেন, দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তিপ্রক্রিয়াও আলোচনায় উঠে এসেছে।

    কাউকেই চীনের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না বলে বেইজিংকে আশ্বস্ত করেছে তালেবান প্রতিনিধিদল। 

    এদিকে চীনও আফগানিস্তানকে তাদের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটি বলেছে, তারা আফগানিস্তানের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। তবে আফগান সমস্যার সমাধান ও শান্তি ফেরাতে সহায়তা করবে। 

    তালেবান প্রতিনিধিদল বলেছে, চীনের আমন্ত্রণে তারা এ সফর করেছে। সফরে দলটির নেতৃত্ব দেন তালেবান উপনেতা ও মধ্যস্থতাকারী মোল্লা বারাদার আখুন্দ। 

    আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর তালেবানরা দেশটির একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। এরই মধ্যে তারা দেশটির অর্ধেক এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। ফলে তালেবানরা আবারও ক্ষমতা দখল করতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ