ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী আজ  বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক ও সেরা রিপোর্টার হলেন সুহাদ  অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়ে বাড়িতে ফেরার পর শিক্ষককে হত্যার হুমকি আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬শিক্ষক বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা
  • ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন।

    করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বাহার উদ্দিন (৬৫), জোবেদা খাতুন (৯০), ফুলপুর উপজেলার দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাট উপজেলার রুহুল আমিন (৭৬), নেত্রকোনা বারহাট্টা উপজেলার মালেকা (৭২), জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২) এবং শেরপুর সদরের রহিমা বেগম (৫০)।

    এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), তারাকান্দা উপজেলার আব্দুল খালেক (৬৮), ফুলপুর উপজেলার সুলেমা (৫৭), মুক্তাগাছা উপজেলার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুর উপজেলার আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুর উপজেলার জহর আলী (৮০) এবং নেত্রকোনা সদরের রবিউল (৮০)।

    এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭২ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

    সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ টি নমুনা পরীক্ষায় আরও ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ