ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লকডাউনে ফুটবল টুর্নামেন্ট! খেলোয়াড়সহ আটক ৫০

    লকডাউনে ফুটবল টুর্নামেন্ট! খেলোয়াড়সহ আটক ৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলছিল। এসময় সেখানে একদল পুলিশ নিয়ে হানা দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। হাতেনাতে আটক করেন খেলোয়াড়সহ অর্ধশত দর্শককে। সন্ধ্যায় পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিদের সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

    জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, চলমান কঠোর বিধি-নিষেধে সবধরণের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লার নেতৃত্বে দর্শকদের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এমন পরিস্থিতিতে জনস্বার্থে আয়োজক, দুপক্ষের খেলোয়াড় এবং দর্শকসহ যাদেরকে হাতের কাছে পাওয়া গেছে তাদের আটক করা হয়েছে।

    এদিকে, এই ঘটনায় আইনগত ব্যবস্থাসহ আয়োজকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পুলিশ। অভিযানে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন, সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া।

    জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, শুধু আক্কাস আলী রেলওয়ে স্কুল মাঠ-ই নয়। শহরের বড়স্টেশন তিন নদীর মোহনা, প্রেসক্লাবের পাশে ডাকাতিয়া নদীর পাড় ও বাবুরহাট এলাকায়ও অভিযান চালানো হয়েছে। যেখানেই জনসমাগম দেখা যাবে, সেখানেই পুলিশ অভিযান চালাবে।

    অন্যদিকে, চাঁদপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২৮ জনের কাছ থেকে ৮৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ