ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পর্নোগ্রাফি তৈরিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা

    পর্নোগ্রাফি তৈরিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্নোগ্রাফি ভিডিও তৈরি করতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে বখাটে স্বামী মোরসালিন আহমেদের (২৭) বিরুদ্ধে পর্নোগ্রাফি ও যৌতুকের অভিযোগে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী আমেনা বেগম (১৯)। 

    এছাড়া বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে মৌখিকভাবে জানিয়েছেন বলে দাবি করেন বাদী।

    অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর আগে আমেনাকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করেন বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের ফজর আলীর ছেলে মোরসালিন। বিয়ের একমাস পর থেকে তার স্বামী আমেনাকে দেহ ব্যবসা ও পর্নগ্রাফি ভিডিও করতে চাপ সৃষ্টি করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি দেড়লাখ টাকা যৌতুক দিতে নানা সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। স্বামীর উপর্যুপরি নির্যাতনে আমেনার দুইকান দিয়ে রক্তক্ষরণসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। বর্তমানে ওই স্ত্রী চিকিৎসাধীন।

    নির্যাতিত গৃহবধূ আমেনা আক্তার বলেন, আমার স্বামী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে নানা সময়ে নির্যাতন করত। ৮ জুলাই এমন একটি প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে হত্যা করতে আসে। তার মোবাইল ফোনের ম্যাসেঞ্জার থেকে আমি জানতে পারি, সে বিভিন্ন মেয়েদের প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফি তৈরি করে। বিষয়টি আমি জানার পর আমি আমার মামার বাড়িতে চলে আসি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ