ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সারাদেশে ১৪৭ জনকে লক্ষাধিক টাকা জরিমানা র‌্যাবের

    সারাদেশে ১৪৭ জনকে লক্ষাধিক টাকা জরিমানা র‌্যাবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের ৮ম দিনে সারাদেশে ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    শুক্রবার (৩০ জুলাই) সারাদেশে র‌্যাবের ২৫টি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

    র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনার সংক্রমণ কমাতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে ছিল র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

    অষ্টম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব।

    কঠোর বিধিনিষেধ অমান্য করায় ২৫টি ভ্রাম্যমাণ আদালতে ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহসহ মানুষকে সচেতন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ