ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বোনের যৌতুকের টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

    বোনের যৌতুকের টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নীলফামারীর কিশোরগঞ্জে কীটনাশক পান করে শিমুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

    শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    শিমুল মাগুড়া ঠাটারীপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের একমাত্র ছেলে।

    এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর শিমুল তার পরিবারের হাল ধরেন। পাঁচ মাস আগে বোনের বিয়ে দেয়ার পর সম্প্রতি নিজেও বিয়ে করেন। বোনের যৌতুকের টাকা বাকি থাকায় সব সময় মানসিক চাপে ভুগতেন। নানা মোর্শেদ মাস্টারের কাছে টাকাও ধার চান। 

    এতে সাড়া না পাওয়ায় বুধবার রাতে তার বাড়িসংলগ্ন নার্সারিতে কীটনাশক পান করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়। ঘরে নববধূ রেখে ওই যুবকের আত্মহত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে তিনি বিষ পান করেছেন জানি না। 

    কিশোরগঞ্জ থানার এসআই নোমান জানান, মানসিক চাপের কারণে ওই যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ