ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ইয়াবা ব্যবসায়ী যখন ‘সাংবাদিক’!

    ইয়াবা ব্যবসায়ী যখন ‘সাংবাদিক’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মো. ইমরান (২৯)। ইয়াবা ব্যবসায়ী। মামলা আছে ২টি। কিন্তু ৯ম শ্রেণি পাস করা এই ইয়াবা ব্যবসায়ী হঠাৎ করেই বনে যান সাংবাদিক! সাংবাদিকের দুটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং হাতে মোবাইল ক্যামেরা নিয়ে শুক্রবার (৩০ জুলাই) রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘরে। দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা। নাহলে ‘লাইভে’ হোটেলের ‘১২টা বাজানোর’ হুমকি দেন! কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন দিলে হোটেলে গিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। 

    শনিবার (৩১ জুলাই) চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল ওরফে ডাইল বাবুল। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আর তার মা শারমিন আক্তার ওরফে ডাইল শারমিন শামীমা আগ্রাবাদ ডেবার পূর্ব পাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা আছে ৩টি। ইমরানের বিরুদ্ধেও মামলা ২টি। শিক্ষার দৌড় ৯ম শ্রেণি পর্যন্ত হলেও হঠাৎ বনে যান সাংবাদিক! দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামে দুটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন।


    শুক্রবার রাত সাড়ে ১১টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘হাজী কাচ্চি ঘর’ নামের এক বিরিয়ানি দোকানে যান ইমরান। 

    হোটেলের ম্যানেজার শামীম জানান, লকডাউনের জন্য তাদের শুধুমাত্র পার্সেলের খাবার চালু আছে এবং তা বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাটার নামিয়ে কাজ চলছিল। এমন সময় ইমরান চলে আসেন। এসেই তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’ এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, ‘লাইভে এখন এই হোটেলের ১২টা বাজানো হবে!’ হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন। 

    তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে দোকান থেকে পুলিশের কাছে অভিযোগ করা হলে ইমরানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

    গ্রেফতার ইমরানের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন হোটেল কর্তৃপক্ষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ