ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • কোরিয়াকে তেল দেয়ায় হংকংয়ের জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

    কোরিয়াকে তেল দেয়ায় হংকংয়ের জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করার জন্য সিঙ্গাপুরের মালিকানাধীন একটি তেল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। 

    আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে জাহাজটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

    এম/টি কারেইজাস নামের জাহাজটি জব্দ করার জন্য মার্কিন প্রশাসনকে নির্দেশ দেয় নিউইয়র্কের একটি আদালত ।

    সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোয়েক কি সেং এর মালিকানাধীন ট্যাংকার জাহাজটি দুই হাজার ৭৩৪ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার জাহাজে তেল স্থানান্তরের কাজে জাহাজটি ব্যবহার করা হত।উত্তর কোরিয়ার ওপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটিতে গোপনে পণ্য সরবরাহ করার অপরাধে এবং অর্থ পাচারের অভিযোগে জাহাজটির মালিক কোয়েক কি সেং এর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ