ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

    পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি ও তাঁরাকুপি গ্রামে শুক্রবার রাতে পুকুর ও খালের পানিতে পড়ে দুই যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন- শিপন চাপরাশী (২৩) ও হৃদয় ফকির (২২)। এরা দুজনেই মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। 

    এছাড়াও আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে ৮ বছরের এক শিশু মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কটকস্থল গ্রামের মোসলেম ফকিরের ছেলে ও টরকী বন্দর বেসরকারি জীবন বীমা পপুলার অফিসের কর্মচারী হৃদয় ফকির তার মামার বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাঁরাকুপি গ্রামের বাসায় ফিরছিলেন। পথে হৃদয় ফকির অসুস্থ হয়ে রাস্তার পাশের খালে পড়ে নিখোঁজ হন। 

    বাসায় ফিরতে দেরি হওয়ায় স্বজনরা হৃদয়ের মোবাইলে কল করেন। এ সময় রাস্তার ঢালে পড়ে থাকা ফোনটির বেজে উঠলে এক পথচারী রিসিভ করেন ও পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে ঘটনাস্থল শনাক্ত করেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হুদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    অপরদিকে উপজেলার বাউরগাতি গ্রামের হালিম চাপরাশীর ছেলে দিনমজুর শিপন চাপরাশী শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পুকুরে ওজু করতে যান। এ সময় শিপন অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে যান। রাত ৯টার দিকে তার বড় ভাই মামুন চাপরাশী পুকুরে হাত-পা ধুতে গিয়ে পায়ের সেন্ডেল দেখে শিপনকে খোঁজাখুঁজি করেন। এরপর স্বজনরা রাত সোয়া ৯টার দিকে শিপনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন। 

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, দুই মৃগী রোগী পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে, শুক্রবার বিকেলে পাশ্ববর্তী ডাসার উপজেলার দক্ষিণ চলবল গ্রামের দিলীপ পান্ডের মেয়ে লোপা পান্ডে (৮) জমিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তাঁকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন জমির পনিতে লোপার মরাদেহ ভাসতে দেখে তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লোপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ