ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • ৮৫ টাকার বাজি ধরে জিতলেন ৬ কোটি

    ৮৫ টাকার বাজি ধরে জিতলেন ৬ কোটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একেই বলে বাজিমাত। কথায় বলে ভাগ্য সহায় থাকলে মাটি স্পর্শ করেও সোনায় বদলে দেওয়া সম্ভব। ঠিক এমনটাই ঘটেছে এই ব্যক্তির ক্ষেত্রে। ক্যাসিনোতে মাত্র ১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫ টাকা) বাজি ধরেছিলেন তিনি। আর ক্যানিসোতে জিতে নিয়েছেন ৬৯ হাজার ৬২৩ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি)। 

    যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ফ্রেন্স লিক ক্যাসিনোতে এই ঘটনা ঘটে। ওই ক্যাসিনোর ১৬ বছরের ইতিহাসে এই প্রথম কেউ এতো বড়ো অংকের অর্থ জেতার ঘটনা ঘটল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    ক্যাসিনোর স্লট মেশিনে মাত্র ১ ডলার দিয়ে এতো বড় অংকের অর্থ জেতার ঘটনা সরাচর ঘটে না বলে ক্যাসিনো কর্তৃপক্ষ জানিয়েছে।

    এই জ্যাকপটের ব্যাপারে ক্যাসিনোর স্লটের পরিচালক জেফ হুইরেট জানান, ইন্ডিয়ানায় এতো বিশাল অংকের অর্থ জ্যাকপটে জেতার ঘটনা বিরল। বিশেষ করে কোনো ব্যক্তি মালিকানাধীন ক্যাসিনোতে তো এতো বিশাল অংকের অর্থ জেতার ঘটনা ঘটে না বলেই চলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ