ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • ময়মনসিংহ মেডিকেলে আরও ২৩ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে আরও ২৩ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানিয়েছে কর্তৃপক্ষ।

    হাসপাতালটিতে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটিই। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

    তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন ও  নেত্রকোনার ২ জন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের ৩ জন, গাজীপুরের ২ জন ও নেত্রকোনার একজন।

    ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন৷ যা এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

    এদিকে ময়মনসিংহ জেলায় ৪ জেলায় ১ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬১ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ