ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আগস্ট মাসেই আইপি টিভির অনুমোদন শুরু

    আগস্ট মাসেই আইপি টিভির অনুমোদন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। এরই মধ্যে আমরা রেজিস্ট্রেশন দেয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। দেশে সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। চলতি মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো। বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    আজ সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    ড. হাছান মাহমুদ বলেন, আমরা লক্ষ্য করেছি বেশ কিছু আইপি টিভি ব্যক্তি স্বার্থে পরিচালিত হচ্ছে। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। কোনো অভিযোগ আমাদের নজরে আনা হলে আমরা ব্যবস্থা নিই। এরই মধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

    সম্প্রতি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে ‘জয়যাত্রা’ নামে তার আইপি টিভিও বন্ধ করে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চ্যানেলটির কোনো অনুমোদন নেই।

    এ ব্যাপারে হাছান মাহমুদ বলেন, অন্য সবার মতো হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই। কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক সময় ব্যবস্থা গ্রহণ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ