ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • গৌরনদী-আগৈলঝাড়ায় 'করোনা হেল্প সেল' উদ্বোধন

    গৌরনদী-আগৈলঝাড়ায় 'করোনা হেল্প সেল' উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলায় মহামারী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় 'করোনা হেল্প সেল' এর ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে।  

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এর সার্বিক তত্ত্বাবধানে করোনা মোকাবিলায় গঠিত ইমারজেন্সি রেসপন্স টিম (ইআরটি) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলায় 'করোনা হেল্প সেল' এর ভার্চুয়াল উদ্বোধন ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। 

    অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপি বরিশাল (উত্তর) জেলা শাখা সভাপতি, সাবেক এমপি মোঃ মেজবাহ উদ্দিন ফরহাদ, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ শহিদুল্লাহ্, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান হুমায়ুন, গৌরনদী উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুল, বরিশাল (উত্তর) জেলা বিএনপি নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির সাজ্জাদ হান্নান শরীফ, জেলা বিএনপি সদস্য মোল্লা বশির আহমেদ পান্না, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা শিকদার হাফিজ, সরোয়ার হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, গৌরনদী পৌর বিএনপি নেতা জাকির শরিফ, মোঃ ফরিদ মিয়া, শামিম খলিফা, ফজলু হক সরদার, জাহাঙ্গীর মৃধা, আগৈলঝাড়া উপজেলার যুবদল নেতা আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন মনু, কার্তিক চন্দ্র বেপারী,  সহ অন্যান্য নেতৃবৃন্দ।  উদ্বোধক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি এই দূর্যোগের সময় জনগণের পাশে আছে ও থাকবে। 

    তিনি গৌরনদী-আগৈলঝাড়া উপজেলায় করোনা মোকাবিলায় গঠিত ইআরটি এর প্রশংসা করেন।  সভার প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বিএনপির সকল নেতাকর্মীকে এই মহামারীতে মানবিক ভূমিকা পালন করার ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ