ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রেমের চিঠি ফেসবুকে, ৯৯৯ নম্বরে মেয়ের মায়ের ফোন

    প্রেমের চিঠি ফেসবুকে, ৯৯৯ নম্বরে মেয়ের মায়ের ফোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মদনে এক কিশোরীর (১২) চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রানা মিয়া (২২) নামের এক তরুণের বিরুদ্ধে। ওই তরুণের হাত থেকে রক্ষা পেতে কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রানার বড় ভাই কামাল মিয়ার মোবাইল ফোন জব্দ করেছে। সোমবার (২ আগস্ট) মদন পৌরসভার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত রানা মিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাহমুদপুর গ্রামের কাদির মিয়ার ছেলে। 

    পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে এক সন্তানের জনক রানা মিয়া দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছেন। কিশোরী প্রেম নিবেদনের উত্তরপত্র হিসেবে ৩টি চিঠি লিখে রানা মিয়ার কাছে। প্রেমে সাড়া না পেয়ে রানা মিয়া কিশোরীর দেওয়া ওই চিঠি গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। এনিয়ে কিশোরীর পরিবার প্রতিবাদ করায় রানা মিয়া তাদের নানা হুমকি দেন। সোমবার (২ আগস্ট) রানা মিয়া ও ওই কিশোরীর পরিবারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

    কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে মাদকাসক্ত রানা মিয়া দীর্ঘদিন ধরে প্রেমেরে প্রস্তাব দিয়ে আসছে। আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে রানা মিয়ার কাছে চিঠি লিখে। ওই চিঠিগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ায় ভয় দেখিয়ে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। আমার মেয়ে রাজি না হওয়ায় ফেসবুকে ছেড়ে দিয়েছে। প্রতিবাদ করায় আমাদের মারপিট করে হুমকি দিয়েছে। উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করি। আমি এর বিচার চাই।’

    অভিযুক্ত রানা মিয়া বলেন, ‘আমার সঙ্গে তার (কিশোরীর) প্রেমের সম্পর্ক রয়েছে। সে সেচ্ছায় আমার বাড়িতে কয়েকদিন পর পর চলে আসে। তার দেওয়া চিঠি আমার ফেসবুক আইডিতে কে দিয়েছে জানি না। তারা আজকে (সোমবার) সকালে আমাদের বাড়িতে এসে মারামারি শুরু করছে।’ 

    মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়েটির পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ