ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা 

    উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের উহান শহরের সকল বাসিন্দার করোনা পরীক্ষা করানো হবে। মঙ্গলবার (৩ আগস্ট) উহান শহরের স্থানীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

    উহানের সিনিয়র কর্মকর্তা লি তাও এক প্রেস কনফারেন্সে বলেছেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সকলের দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে। এ ঘোষণার একদিন আগে এখানে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়।


    উচ্চ সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় করোনা বিধি-নিষেধে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরো প্রাণঘাতী এবং মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেয়া হয়।

    কয়েক মাসে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় শনিবার আরও দু’টি এলাকা ফুজিয়ান প্রদেশ এবং মেগাসিটি চংকিংয়ে সংক্রমণ ছড়িয়েছে।

    নানজিয়াং সিটিতে একটি ডেল্টা ক্লাস্টার সংক্রমণ থেকে ২শ’রও বেশী লোকের সংক্রমণের সম্পৃক্ততা পাওয়া গেছে, সেখানে আন্তর্জাতিক বিমান বন্দরে ৯ জন পরিচ্ছন্নতা কর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণ বেইজিং, চংকিং এবং ৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ