ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফেসবুক লকড প্রোফাইল কীভাবে দেখবেন?

    ফেসবুক লকড প্রোফাইল কীভাবে দেখবেন?
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে, সুরক্ষার স্বার্থে অনেকেই ফেসবুক প্রোফাইল লকড করে রাখে। কিন্তু সেই লকড প্রোফাইল থেকে বন্ধুতের আবেদনে আসলে সেই মানুষটির সম্পর্কে না জেনে আবেদন গ্রহণ করার বিষয়টা অনেকের কাছেই বিরক্তির। তবে, কি জানেন লকড প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেও আপনি একটি উপায় জানতে পারেন আবেদনকারী সম্পর্কে।

    প্রোফাইলের সুরক্ষার (Profile Security) কথা ভেবেই লকড প্রোফাইল ফিচার এনেছে ফেসবুক। এর ফলে নিজের বন্ধু ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলের খুঁটিনাটি দেখতেই পারবে না।

    কিন্তু সমস্যার সৃষ্টি হয় যখন এমন কোনো অ্যাকাউন্ট থেকে আপনি বন্ধুত্বের রিকোয়েস্ট (Friend Request) পান। ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা নিয়ে রীতিমতো ধন্দে পড়েন ব্যবহারকারীরা। তবে মুশকিল আসান হবে সহজেই।

    লকড প্রোফাইল দেখার পদ্ধতি
    ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক খুলে লকড প্রোফাইলটিতে যেতে হবে। এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে (Copy Image Address) ক্লিক করে তা কপি করে নিতে হবে। ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা URL পেস্ট করতে হবে। এর ফলে সহজেই প্রোফাইল পিকচার দেখে নিতে পারবেন।

    এই পদ্ধতি ছাড়াও লকড প্রফাইল দেখার জন্য প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000&height=2000’ এই লিঙ্কে গিয়ে ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখতে পেয়ে যাবেন আপনিও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ