ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • আফগানিস্তান: প্রাদেশিক রাজধানীর অধিকাংশ এলাকা তালেবানের দখলে

    আফগানিস্তান: প্রাদেশিক রাজধানীর অধিকাংশ এলাকা তালেবানের দখলে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ'র অধিকাংশ এলাকাই তালেবান দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা ইতোমধ্যেই লস্কর গাহ'র কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে এবং শহরের সরকারি প্রচারমাধ্যমের অফিস দখল করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে। খবর বিবিসি।

    তালেবান একযোগে তিনটি প্রাদেশিক শহর দখল করার জন্য আক্রমণ চালাচ্ছে। লস্কর গাহ ছাড়া অন্য দুটি শহর হচ্ছে কান্দাহার ও হেরাত। তবে হেলমান্দে আফগান বাহিনীর অধিনায়ক জেনারলের সামি সাদাত বিবিসিকে বলেছেন, তালেবান কিছু জায়গা দখল করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে টিকতে পারবে না। তিনি যত শীঘ্র সম্ভব লস্কর গাহর বাসিন্দাদের শহর ছেড়ে যাবার আহ্বান জানিয়েছেন।

    হেলমান্দের ওপর তালেবানের এই হামলা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় অভিযান। তালেবান যদি লস্কর গাহ্ দখল করতে পারে তাহলে সেটি হবে ২০১৬-র পর প্রথম প্রাদেশিক রাজধানীর পতন, এবং সরকারি বাহিনীর জন্য এক বড় আঘাত। কারণ আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী আফগান সরকারি বাহিনীর সৈন্যদের এখানেই প্রশিক্ষণ দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ