ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • রাজশাহী মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ৪ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ ২ জন এবং করোনার উপসর্গে ৮ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৪ (পজিটিভ ১, উপসর্গ ২, পজিটিভ থেকে নেগেটিভ ১) জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ (পজিটিভ) জন, নাটোরের ৪ (পজিটিভ ১, উপসর্গ ৩) জন, নওগাঁর ৩ (পজিটিভ ১, উপসর্গ ২) জন, কুষ্টিয়ার ১ (পজিটিভ থেকে নেগেটিভ) জন ও চুয়াডাঙ্গায় ১ (উপসর্গ) জন। তিনি বলেন, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০২ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন।

    পরিচালক জানান, বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০২ জনের মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন।

    তিনি আরও জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ তিন জেলার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১১৩ জনের। রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ১৪৯ জনের নমুনায় ৩৯ জনের, নওগাঁর ৪ নমুনায় ০০ জনের এবং চাঁপাইনবাবগঞ্জের ১২৭ জনের নমুনায় ২৯ জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ১৮৮ জনের নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ