ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • কাবুলে বোমা হামলা, নিহত ৬

    কাবুলে বোমা হামলা, নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলের 'গ্রিন জোন' এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বিক্ষিপ্তভাবে গুলিও চালায়। এ ঘটনায় তিন বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগীর নাজারী জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছেন। ইন্টেরিয়র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর হাতে সব হামলাকারী নিহত হয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

    এদিকে দেশটিতে একযোগে তিনটি প্রাদেশিক শহর দখল করার জন্য আক্রমণ চালাচ্ছে তালেবান। হেলমান্দের লস্কর গাহ ছাড়া অন্য দুটি শহর হচ্ছে কান্দাহার ও হেরাত। হেলমান্দের ওপর তালেবানের এই হামলা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় অভিযান। তালেবান যদি লস্কর গাহ্ দখল করতে পারে তাহলে সেটি হবে ২০১৬-র পর প্রথম প্রাদেশিক রাজধানীর পতন এবং সরকারি বাহিনীর জন্য এক বড় আঘাত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ