ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • রান্নার গ্যাস সাশ্রয় করবেন যেভাবে

    রান্নার গ্যাস সাশ্রয় করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রত্যেক মাসে তাড়াতাড়ি গ্যাস শেষ হচ্ছে। কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। এই রুটিন তো চলছে হরদম।খুব ধীরে ফুরাবে গ্যাস যদি কয়েকটা সহজ নিয়ম মেনে চলা যায়। তাই গৃহকর্ত্রীদের জন্য রইল রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ কিছু টিপস।

    বার্নারে বসানোর আগে বাসনের নীচের অংশ সম্পূর্ণ শুকনো আছে কিনা দেখে নিন। না হলে ওই জলটুকু বাষ্পীভূত করার জন্য ১ থেকে ২ মিনিট গ্যাস খরচ হবে। রোজ যদি সেটুকু বাঁচাতে পারেন, বিন্দু বিন্দু করেই সিন্ধু সঞ্চিত হবে।

    রান্না শুরুর আগে হাতের কাছে তৈরি রাখুন সব উপকরণ৷ তরকারি কেটে রাখুন৷ মশলা তৈরি করে নিন৷ তার পর রান্না বসান, তাহলে গ্যাস জ্বালানোর পর এ সবের জন্য সময় দিতে হবে না।

    ফ্রিজের ঠান্ডা উপকরণ কখনওই সরাসরি রান্নায় ব্যবহার করবেন না৷ আগে সেগুলিকে ঘরের তাপমাত্রায় আনুন৷ তার পর রান্নায় ব্যবহার করুন৷

    রান্না ফুটতে শুরু করলেই বার্নারের নব ঘুরিয়ে আঁচ কমিয়ে নিন৷ বাকি রান্না করুন ঢিমে আঁচে৷ এতে গ্যাস বাঁচবে৷ আবার রান্নার স্বাদও ভাল হবে৷

    তলদেশ চ্যাটালো, এমন বাসন রান্নায় ব্যবহার করুন৷ পাত্র গভীর হলে গ্যাসের খরচ কম হবে৷ পাত্রের মুখ যত সম্ভব ঢাকা রেখে রান্না করবেন ৷ তাহলে গ্যাস কম খরচ হবে৷
    রান্নায় যত বেশি সম্ভব প্রেশার কুকার ব্যবহার করুন ৷ তাহলে কম সময়ে বেশি রান্না হবে ৷ আপনার সময় ও গ্যাস, দুইয়ের-ই সাশ্রয় হবে৷

    রান্নায় পানির ব্যবহার খুব প্রয়োজন ছাড়া পরিমিত রাখুন৷ তাহলে গ্যাস কম খরচ হবে৷ মাইক্রোওয়েভ থাকলে সেটিকে নানাভাবে ব্যবহার করুন৷ খাবার গরম করা, যাকে চলতি ভাষায় জ্বাল দেওয়া বলা হয়, সেটা তো বটেই৷ মাইক্রোওয়েভে অনেক রান্নার প্রথম থেকে শেষ, পুরোটাই করতে পারবেন৷

    নিয়মিত চুলার বার্নার পরিষ্কার রাখুন। এটি যত নোংরা থাকবে; গ্যাস তত বেশি খরচ হবে। তাই ১৫ দিন অন্তর বার্নার ভালো করে পরিষ্কার করে নিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ