ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  •  নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন

     নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অমানবিক নির্যাতন ও চাঁদাবাজীর  বিচার চেয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগস্ট ) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে  সংবাদ সম্মেলন করেন নগরীর গোরস্থান রোডের বাসিন্দা শাহরিয়া মোঃ সালা উদ্দিন।

    লিখিত বক্তব্যে  শাহরিয়া মোঃ সালা উদ্দিন বলেন, আমি ও আমার পরিবার ১৮ বছর যাবৎ আমার মামাতো ভাই মাদক ব্যবসায়ী শাহারিয়া সাচিব রাজিবের দ্বারা নির্যাতনের শিকার। সে এলাকার চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা বাড়ি কাজ শুরু করার থেকে শাহারিয়া সাচিব রাজিব আমাদের কাছে চাদাঁ দাবী করে আসছিলো। চাঁদা দিতে না চাইলে আমার মেঝ ভাইকে মারধর, মিস্ত্রীকে মারধর করে বাড়ি নির্মাণে বাধা সৃষ্টি করে আসছে।

    এসময় তিনি বলেন, চাঁদা না দেয়ায় প্রতিনিয়তই তিনি আমার বাব-মা, ভাই-বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ভাড়াটিয়াদের জিনিস পত্র চুরি করে। আমরা তার পরিবারকে জানানোর পরও কোন সু-বিচার পাইনি।এলাকায় কেউ জমি কিনলে , কেউ বাড়ী করলে মোটা অংকরে চাঁদা দাবী করে। যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার দলবল নিয়ে তাদের উপর নির্যাতন চালায়।তার এবং তার পরিবারের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

    এসময় তিনি আরো বলেন, গত  ১ আগস্ট আমরা পাইয়ু নিষ্কাষনের সেলাপ তার বালু ট্রাক এসে ভেঙে ফেলে। আমি তার কাছে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে খুনের উদ্দেশ্যে আমার উপর নির্যাতন চালায় । স্টীলের জিআই পাইপ দিয়ে আমার মাথা খন্ড-বিখন্ড করতে চাইলে আমি হাত দিয়ে মাথা রক্ষা করি । এতে আমার হাত খন্ড-বিখন্ড হয়ে যায়। এখন আমি মাননীয় মন্ত্রী, মেয়র, জেলা প্রশাসকসহ সকল প্রশাসনিক কর্মকতার কাছে বিচার চাই। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ