ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • করোনা-ডেঙ্গুতে প্রাণ গেল বাকৃবির সাবেক প্রক্টরের

    করোনা-ডেঙ্গুতে প্রাণ গেল বাকৃবির সাবেক প্রক্টরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু ও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক প্রক্টর ড. আজহারুল হক তপু (৫২)। মঙ্গলবার (০৩ আগস্ট) রাত ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    ড. আজহারুল হক তপু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

    বুধবার (০৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি উপপরিচালক, জনসংযোগ ও প্রকাশনা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু। 

    তিনি বলেন, গত ২৮ জুলাই ড. আজহারুল হক করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

    তিনি আরও বলেন, বুধবার সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক এবং সাবেক প্রক্টর ড. আজহারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।  

    ড. আজহারুল হক ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ