ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • স্বামীর জানাজার আগেই মারা গেলেন স্ত্রীও

    স্বামীর জানাজার আগেই মারা গেলেন স্ত্রীও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে করোনা উপসর্গে স্বামী মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর জানাজার আগেই স্ত্রীও মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 


    এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭০) ও তার পরিবারের লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা টিকাও নেন।

    মঙ্গলবার দুপুরে করোনা উপসর্গে মারা যান ছামির আলী। বিকেল সাড়ে ৫ টায় তাঁর জানাজা নামাজের সময় ঠিক করা হয়। জানাজার প্রস্তুতি চলাকালে বিকাল ৫টায় মারা যান স্ত্রী আনোয়ারা বেগম (৬৪) মারা যান। বিকালে গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলীকে দাফন করা হয়। তার দাফনের পরপরই পারিবারিক কবরস্থানে বাদ এশা জানাজা নামাজ শেষে আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়।

    মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের ৩ ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।

    বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুধন ধর জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ