ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারত

    দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। চলতি মাসেই দক্ষিণ চীন সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে দেশটি।


    বুধবার ভারতীয় কর্মকর্তারা নৌ টাস্কফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

    ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে তার মধ্যে দক্ষিণ চীন সাগর অন্যতম; ওই জলসীমায় চীনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররা চিন্তিত।

    দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে নয়াদিল্লি বেইজিংকে মোকাবেলার আঞ্চলিক রাজনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ জাহাজগুলো দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দুই মাসের জন্য মোতায়েন করা হবে। 

    ভারত যে যুদ্ধজাহাজগুলো পাঠাচ্ছে তার মধ্যে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেট আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ