ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ভাইরালের আশায় থানায় ৪ কিশোরের নাচ-গান

    ভাইরালের আশায় থানায় ৪ কিশোরের নাচ-গান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজকাল ভাইরাল হওয়ার আশায় নানা ধরনের আজব আর দুঃসাহসিক কর্মকাণ্ড করেন অনেকে। তবে খোদ পুলিশের ডেরায় ঢুকে চার কিশোরের কাণ্ডে আপনার চোখ কপালে উঠতেই পারে। কারণ থানায় ঢুকে পুলিশের চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে আর নেচে-গেয়ে দুঃসাহস একটু বেশিই দেখিয়ে ফেলেছে ওই চার কিশোর।

    গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের আগ্রার জগদীশপুরা পুলিশ স্টেশনের আওয়াধপুরি ফাঁড়ি খালি পেয়ে ঢুকে পড়ে ওই চার কিশোর। তাদের একজন পরিদর্শকের চেয়ারে বসে টেবিলে পা তুলে দেয়। অন্য তিনজন দাঁড়িয়ে নাচ-গান করতে থাকে। তাদের মধ্যে একজন আবার টেবিলের ওপর উঠে দাঁড়ায়। এসব কর্মকাণ্ড আবার তারা নিজেরাই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ওই ভিডিও দেখে পুলিশ তাদের খুঁজে বের করে গ্রেফতার করে।

    ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অবশ্য থানা খালি রেখে পুলিশ সদস্যরা সবাই একসাথে কোথায় গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

    এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ যোগেন্দ্র কুমার জানান, ওই সময় তিনি মিটিংয়ে বাইরে ছিলেন। ওই চার কিশোর হয়তো কোনো কাজে থানায় এসেছিল। কিন্তু থানা খালি পেয়ে এসব এই ভিডিও তৈরির সুযোগ পেয়ে যায়। 

    ওই কিশোরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    এছাড়া ফাঁড়ির নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ