ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

    বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র,  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা  সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা ও দোয়া মোনাজাত এর আয়োজন করে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা।
    বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো সাইফুল ইসলাম বাদল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ জিআইজি এস এম আক্তারুজ্জামান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো ইউনুস প্রমুখ।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ সোহেল মারুফ।

    আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র,  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতিচারন করে বক্তারা বলেন,  তিনি শুধু আবাহনীর ফুটবলের সাথে জড়িত ছিলেন না। তিনি সব ক্রীড়ার সাথে যুক্ত ছিলেন। আধুনিক খেলাধুলার প্রতি যত্নবান ছিলেন। তিনি মানুষকে ভালোবাসতেন, একজন সাধারন মানুষের মত জীবনযাপন করতেন। শেখ কামালের অনেক ভক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। 

    এর আগে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর  জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে  তার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ