ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • পশ্চিমবঙ্গ বঞ্চিত হলে চুপ থাকব না: মোদিকে মমতা

    পশ্চিমবঙ্গ বঞ্চিত হলে চুপ থাকব না: মোদিকে মমতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বণ্টন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, উত্তর প্রদেশ, গুজরাট, কর্নাটকের মতো বিজেপি-শাসিত রাজ্যে অনেক বেশি টিকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু চাহিদার তুলনায় অনেক কম টিকা পাচ্ছে পশ্চিমবঙ্গ।

    তিনি বলেন, অন্যান্য রাজ্য বেশি টিকা পেলে কোনো সমস্যা নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত হলে চুপ করে থাকতে পারব না।

    আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার এই চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি অভিযোগ করেন যে, টিকা সরবরাহের ঘাটতি নিয়ে বার বার কেন্দ্রকে চিঠি দিয়েছেন তিনি। দিল্লি সফরে গিয়েও টিকার প্রসঙ্গ তুলেছেন। কিন্তু কোনো জবাব পাননি। পর্যাপ্ত টিকা না পাঠানোর কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।

    পশ্চিমবঙ্গে টিকা দেওয়ার বর্তমান পরিস্থিতির কথাও চিঠিতে তুলে ধরেছেন মমতা। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন ৪ লাখ টিকা দেওয়া হচ্ছে। যদিও প্রতি দিন ১১ লাখ টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু সেই তুলনায় অনেক কম টিকা দেওয়া হচ্ছে।

    ইতিমধ্যেই ৩ কোটি ৮ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে টিকা সবচেয়ে কম নষ্ট হয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তিনটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের উচিত পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ