ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • মসজিদে আফগান সরকারের মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা করল তালেবান

    মসজিদে আফগান সরকারের মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা করল তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান সরকারের গণমাধ্যম প্রধান দাওয়া খান মেনাপালকে গুলি করে হত্যা করেছে তালেবান। রাজধানী কাবুলের দারুল আমান এলাকার একটি মসজিদে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয় বলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আবার এক কাপুরুষোচিত সন্ত্রাস হামলায় এক দেশপ্রেমিক আফগান প্রাণ দিলেন। 

    এদিকে তালেবান এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে। এ ব্যাপারে তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় জানিয়েছেন, মেনাপালকে মুজাহিদিনরা বিশেষ অভিযানে হত্যা করেছে।

    কয়েকদিন আগেই তালেবানের ঘাঁটিতে বিমান হামলার জবাবে দেশটির প্রথমসারির প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল তালেবান। সেই হুমকির পর স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা চালিয়েছিল সংগঠনটি।

    আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকেই আফগানিস্তানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ