ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • পুলিশ সুপারের বাংলোয় গুলিবিদ্ধ কনস্টেবলের মৃত্যু

    পুলিশ সুপারের বাংলোয় গুলিবিদ্ধ কনস্টেবলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) বাংলোয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মেহেদী হাসান (২২) নামে এক পুলিশ কনস্টেবল। তিনি নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

    আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    গুলিতে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত কনস্টেবল মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। তার বাবার নাম আব্দুল হানিফ।

    এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আ. ছালাম বজানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঢাকা জেলার এসপির বাংলো থেকে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কনস্টেবল মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা এই পুলিশ কর্মকর্তা আরো জানান, তার থুতনিতে গুলিবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়েই তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ