ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ‘বিজিবি’র স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন

    ‘বিজিবি’র স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরে সিডিএম নামে এক ঢাকা কোচের সামনে পিছনে ‘বিজিবি’ লেখা স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটতে দেখা যায়।

    সরেজমিনে দেখা যায়, নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে একটি কোষ্টার সার্ভিস ও সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় সিডিএম লেখা যাত্রীবাহী এক ঢাকা কোচে ‘বিজিবি’ স্টিকার লেখা গাড়ীতে যাত্রী উঠতে দেখা যায়। দত্তপাড়া বাজারের ঐ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব-১১-১১৩১’। এ বিষয়ে জানতে গেলে গাড়ির চালক বা হেলপারকে পাওয়া যায়নি। আবার যাত্রীদের জিজ্ঞাসা করলে, তারাও সেখান থেকে সরে পড়েন।


    এ বিষয়ে দত্তপাড়ার স্থানীয় বাসিন্দা রফিক মন্ডল বলেন, গাড়িটির পেছনে ও সামনে ‘বিজিবি’ লেখা দিয়ে যাত্রী বহন করছে। যাত্রীদের মুখেও মাস্ক বা কোনও দূরত্ব ছিল না। এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক শামিম আহম্মেদ বলেন, চিহ্নিত দুটি স্থানেই নির্বাহী ম্যাজিস্ট্রেট গেছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ