ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হুয়াওয়েকে সরিয়ে ব্রাজিলে ৫জি প্রযুক্তি সরবরাহের প্রস্তাব

    হুয়াওয়েকে সরিয়ে ব্রাজিলে ৫জি প্রযুক্তি সরবরাহের প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিয়ে নিরাপত্তা জনিত শংকার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ করতে ইচ্ছুক। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে হুয়াওয়েকে সরিয়ে মার্কিন প্রযুক্তি ব্যবহার করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

    এক টুইটে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহত ২ গণতন্ত্র। উভয় দেশ একে অপরের উন্নতির ওপর নির্ভরশীল। তাই আমরা একসঙ্গে নিরাপত্তা ও উন্নতির দিকে এগিয়ে যাবো।

    গত বৃহস্পতিবার ব্রাজিল সফরে গিয়েছেন সুলিভান। সফরে তিনি ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং তার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ব্রাজিলে বনাঞ্চল উচ্ছেদ, করোনা টিকা সরবরাহ, টেলিকমিউনিকেশনে উন্নতি, সাইবার নিরাপত্তা এবং ব্রাজিলকে ন্যাটোর সদস্য রাষ্ট্র করা নিয়ে আলোচনা করা হয়েছে।

    তার সফর প্রসঙ্গে ব্রাজিলে অবস্থিত মার্কিন দূতাবাস এক টুইটে জানায়, জেক সুলিভানের সঙ্গে ব্রাকিলের যোগাযোগমন্ত্রী ফাবিও ফারিয়ার বৈঠক হয়েছে। ব্রাজিলে সাইবার নিরাপত্তা ও ৫জি নেটওয়ার্ক স্থাপনে নিশ্চয়তা দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ