ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • পরীমণির সহযোগী জিমি বিরুদ্ধে মাদক আইনে মামলা

    পরীমণির সহযোগী জিমি বিরুদ্ধে মাদক আইনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকার পরীমণির অন্যতম সহযোগী ও কসটিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।

    এর আগে, শুক্রবার (৬ আগস্ট) গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে মুখোমুখি করে জিমিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা।

    জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। ওই সময়ে পরীমণির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।

    বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ডিবি যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ