ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা

    ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী। শনিবার এ হামলা চালানো হয়।

    তবে ইসরায়েলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর রয়টার্সের। 

    এ হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালায়, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

    ফিলিস্তিনিরা বলছে, গতকাল শুক্রবারের বেলুন হামলার কারণটি ছিল ভিন্ন। ইসরায়েলের সেনারা গাজা সীমান্তে গুলি চালিয়েছিল। এর জবাবে বেলুন হামলা চালানো হয়েছে। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

    এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। শুক্রবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ