ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী

    মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামে ধর্ষণের শিকার হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী (৩১)। বৃহস্পতিবার (৫ আগস্ট) এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মৃত সমেজ মিয়ার ছেলে আবদুল হাকিম (৪০)। তার কুপ্রস্তাবে রাজি না হলে গত (৫ মে) রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে হাকিম। পরে বিষয়টি কাউকে জানালে তাকে ও তার দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। একদিকে লোকলজ্জার ভয়, অপরদিকে ধর্ষকের হুমকিতে গৃহবধূ ধর্ষণের বিষয়টি চেপে যান। এর মধ্যে ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে হাকিম গত ১৬ জুলাই গৃহবধূর বাড়িতে এসে ৬ হাজার টাকা ও ওষুধ দিয়ে গর্ভপাতে বাধ্য করেন। গর্ভপাতের ফলে ধর্ষিতা গৃহবধূ অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


    নাগরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, অভিযুক্ত হাকিম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। হুমকির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ