ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে করোনা চিকিৎসায় চালু হচ্ছে প্রথম বেসরকারি হাসপাতাল 

    বরিশালে করোনা চিকিৎসায় চালু হচ্ছে প্রথম বেসরকারি হাসপাতাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে  চালু হবে করোনা ইউনিট। আগামী ২৫ আগস্ট হাসপাতালে ৩০ শয্যার এ করোনা ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। এখানে করোনা ইউনিট  চালু হলে এটাই হবে বরিশালে বেসরকারিভাবে প্রথম কোন করোনা চিকিৎসা সুবিধা। 

    বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. জহুরুল হক মানিক। তিনি বলেন, 'করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রাথমিকভাবে ৩০ শয্যার করোনা ইউনিট চালুর জন্য আমাদের প্রস্তুতি চলছে। এখন সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ চলমান। আশা করছি আগামী ২৫ আগস্ট আমাদের করোনা ইউনিটটি চালু করতে পারবো। তবে বেসরকারি এই হাসপাতালে করোনা রোগীর জন্য কোন আইসিইউ শয্যা না থাকলেও সবধরনের চিকিৎসা সুবিধা থাকবে বলে জানান তিনি'। 

    এর আগে গত শুক্রবার (৬ আগস্ট) করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানে এ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বরিশালে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে  বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ সম্মত হয়। 

    উল্লেখ্য, সরকারিভাবে করোনা রোগীর চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যা, সদর জেনারেল হাসপাতালে ১০০ শয্যা এছাড়াও বরিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করোনা আক্রান্ত মহিলাদের চিকিৎসাসেবা প্রদানে ২০ শয্যা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ