ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে

    রবিবার (৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

    রবিবার (০৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, মৃতদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া দুই জন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, কুষ্টিয়া ও পাবনা জেলার এক জন করে রয়েছেন।

    রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন। বর্তমানে করোনা ইউনিটে থাকা ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছে ৪০৫ জন।

    এর আগের দিন শনিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষা কর হয়। এতে ১৫১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে এখন শনাক্তের হার আবারও বেড়ে ৩৮ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ